ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মানবতাবিরোধী অপরাধ জামায়াত নেতা খালেক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • ৪৫৪ বার

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মণ্ডলকে মানবতাবিরাধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার তাকে গ্রেফতারের আবেদন জানানো হলে আদালত তাকে শোন-এ্যারেস্টের আদেশ দেন। পরে শুক্রবার তাকে গ্রেফতারের নির্দেশনা দিয়ে সাতক্ষীরা কারাগার কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেক মণ্ডল গ্রেফতার রয়েছেন অন্যান্য মামলায়। তাকে মানবতাবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে ১৬ জুন ভোরে তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মাওলানা আবদুল খালেক চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় খলিলনগর মাদ্রাসায় নাশকতার লক্ষ্যে তার সহকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারবাহিনীর নেতৃত্ব দিয়ে কয়েকটি হত্যাসহ হিন্দু পরিবারের জমি ও বাড়ি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ‘৭১-এ সদরের শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার দায়ে ২০০৯ সালের ২ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেন নজরুল ইসলাম গাজী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মানবতাবিরোধী অপরাধ জামায়াত নেতা খালেক গ্রেফতার

আপডেট টাইম : ১১:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫