ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উত্তর কোরিয়া যেকোনো মূল্যে লক্ষ্য পূরণ করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যেকোনো মূল্যে উত্তর কোরিয়ার পারমাণবিক লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার করেছেন সে দেশের নেতা কিম জং-উন। তার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক শক্তির ‘ভারসাম্য’ প্রতিষ্ঠা করা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে বিবিসি জানায়, পারমাণবিক লক্ষ্য পূরণে নিজের প্রতিশ্রুতির কথা দৃঢ়ভাবে জানিয়েছেন কিম। তিনি বলেন, আমেরিকাকে দেখিয়ে দিতে চাই যে, ‘নিষেধাজ্ঞা ও অবরোধের পরও কীভাবে উত্তর কোরিয়া তার পারমাণবিক মিশন শেষ করে।’

জাপানের ওপর দিয়ে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর কিম এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কেসিএনএকে দেওয়া সাক্ষাৎকারে কিম আরো বলেন, উত্তর কোরিয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে নিজেদের সামরিক বাহিনীর ভারসাম্য আনা, যাতে মার্কিন শাসকেরা বিকল্প হিসেবে সামরিক বাহিনী নিয়ে কথা বলার সাহস না পান।

পরমাণু অস্ত্র ব্যবহার করে জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকির পরদিন শুক্রবার উত্তর কোরিয়া হুয়াসং-১২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। আর এর পরেই এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন কিম।

উত্তর কোরিয়ার নেতা দাবি করেছেন, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উত্তর কোরিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও সে দেশের পরমাণু অস্ত্র কর্মসূচিকে পরিপূর্ণতা দেওয়ারও ঘোষণা দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার নিক্ষিপ্ত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৭৭০ কিলোমিটার ওপর দিয়ে ৩ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে। রাজধানী পিয়ংইয়ং থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য প্রত্যক্ষ করেন উত্তর কোরিয়ার নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উত্তর কোরিয়া যেকোনো মূল্যে লক্ষ্য পূরণ করবে

আপডেট টাইম : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭