ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রোহিঙ্গা নির্যাতন: জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠক আহ্বান সুইডেন-ব্রিটেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতির কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক ডাকার অনুরোধ করেছে সুইডেন ও ব্রিটেন।

নিউইয়র্ক সময় সোমবার দেশ দুটি এ অনুরোধ জানায়। খবর রয়টার্সের।

কূটনীতিকরা জানিয়েছেন, বুধবার রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট থেকে সহিংসতা চলছে।

ওই দিন ভোররাতে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সংঘর্ষ হয়।

এতে শতাধিক ব্যক্তি নিহত হয়। এর মধ্যে ১২ পুলিশ ও সেনাসদস্য, বাকিরা আরসা সদস্য।

এরপর রাখাইনে রোহিঙ্গাদের গ্রামগুলোকে লক্ষ্য করে সেনা অভিযান শুরু হয়। রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারের সেনারা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করছে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, এ অভিযানে এক হাজারেরও বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। এ ছাড়া প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সোয়া তিন লাখ উদ্বাস্তু।

সোমবার রাখাইনের পরিস্থিতিকে জাতিগত নিধনের আদর্শ উদাহরণ আখ্যা দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার (ইউএনএইচআরসি) প্রধান জায়েদ রাদ আল হুসেইন।

রাখাইনে ‘ভয়ানক সামরিক অভিযান’ বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর রাখাইনের পরিস্থিতি ক্রমেই অবনতিশীল হচ্ছে জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক ডাকার অনুরোধ করে সুইডেন ও ব্রিটেন।

এর আগে গত ৩০ আগস্ট নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠকে রাখাইনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল।

এরপর চলতি মাসের শুরুর দিকে নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে এক বিরল চিঠি লেখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

ওই চিঠিতে তিনি রাখাইনের সহিংস পরিস্থিতি মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে উদ্বেগ জানান।

এরপর সর্বশেষ গত শুক্রবার মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা পরিষদের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে মিয়ানমারের সহিংসতার বিষয়ে অবহিত করেন। তবে এ বৈঠকে চীন ও রাশিয়া কোনো কূটনীতিককে পাঠায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রোহিঙ্গা নির্যাতন: জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠক আহ্বান সুইডেন-ব্রিটেনের

আপডেট টাইম : ১১:১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭