ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চবির সাবেক ভিসি ফজলী হোসেন মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেন মারা গেছেন। বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে রোববার রাতে তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মৃত্যুকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক এ অধ্যাপকের বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদশতম উপাচার্য হিসেবে ২০০১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক ফজলী হোসেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপর ১৯৬৮ সালে গণিত বিভাগে যোগ দেওয়া এই শিক্ষক সিনেট, সিন্ডিকেট সদস্য থাকার পাশাপাশি বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ গণিত সমিতি, বিজ্ঞান উন্নয়ন সমিতি, সেকশন-৩ এর সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ছাত্রজীবনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন ফজলী হোসেন। ১৯৫৭ সালে তিনি ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।

অধ্যাপক ফজলী হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য শিরীন আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী শোক প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চবির সাবেক ভিসি ফজলী হোসেন মারা গেছেন

আপডেট টাইম : ০৫:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭