ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আ.লীগ সভাপতির ছেলেকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরউদ্দিন মাতুব্বরের ছেলে খালেদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত মধ্যরাত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবব্দুল্লাহ জানান, রাত ১১টার দিকে উপজেলার সোনাময়ী গ্রামের সৌরভের বাড়ির পাশে খালেদকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

খালেদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত খালেদের বাবা মনিরউদ্দিন মাতুব্বর জানান, খালেদ হোসেনকে রাত ১০টার দিকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পাওনা টাকা চাওয়ার কারণে খালেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তার।

তিনি আরও বলেন, খালেদ চান্দ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি এই হত্যাকান্ডে বিচার দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে আ.লীগ সভাপতির ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭