ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য পরিচয় দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আছে ভিজিটিং কার্ডও, অথচ সব ভুয়া

রাবি শিক্ষক জলির মৃত্যু : মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৫৪ বার
হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তাতে আত্মহত্যার প্ররোচনা দেয়ায় তার সহকর্মী সহকারী অধ্যাপক আতিকুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে।
গত বছরের ৯ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসিক ভবনে নিজ কক্ষের দরজা ভেঙে আকতার জাহানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান বাদী হয়ে পরের দিন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী নগরের মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ব্রজগোপাল অভিযোগপত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যুর ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে পুলিশ। এতে শুধু আমি নই, নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারও তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে আতিকুর রহমানকে অভিযুক্ত করে গত মাসে অভিযোগপত্র দেয়া হয়েছে। মামলার তদন্তে আতিকুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার প্রমাণ পাওয়া গেছে।’
আকতার জাহানের মৃত্যুর পর গত বছরের ৪ নভেম্বর আতিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তখন পুলিশ বলেছিল, ‘এই আত্মহত্যার ঘটনায় তার (আতিকুর) সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আতিকুর রহমান চাইলেই আকতার জাহানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতেন।’ গ্রেফতার থাকায় গত ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ৬ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন পান আতিকুর।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার

রাবি শিক্ষক জলির মৃত্যু : মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

আপডেট টাইম : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭