ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাড্ডার ট্রিপল মার্ডার : ফারুক ও নূর ৩ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
  • ৪৬৫ বার

রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ফারুক মিলন ও নূর মোহাম্মদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ফারুক ও নূর মোহাম্মদকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাতে ভাটারা ও বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যার পরিকল্পনাকারী ফারুক মিলন ও কিলিং মিশনে অংশ নেয়া নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান গামা এবং ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। পরদিন গামাও মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বাড্ডার ট্রিপল মার্ডার : ফারুক ও নূর ৩ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ১০:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫