ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিপিং খাতে আইএমও-র সার্বিক সহযোগিতার আশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭
  • ৫৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) বাংলাদেশের সম্ভাবনাময় শিপিং খাতে সার্বিক সমর্থন প্রদানে আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় আইএমও-র মহাসচিব কাইট্যাক লিম এই আশ্বাস দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে আইএমও মহাসচিব বলেছেন, ‘বাংলাদেশ আইএমও-র গুরুত্বপূর্ণ সদস্য এবং এদেশে শিপিং খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

বঙ্গভবনের মুখপাত্র বলেন, বৈঠকে লিম বাংলাদেশের মেরিন ট্রেনিং একাডেমি ও জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতির প্রশংসা করেন।

রাষ্ট্রপতি ভবনে লিমকে অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজ ও সমুদ্রবর্তী টহল জাহাজ নির্মাণ করছে।

বাংলাদেশে মেরিন ক্যাডেট তৈরিতে প্রচুর সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত প্রশিক্ষিত নেভাল ক্রু রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে বিদেশে মেরিন ক্যাডেটদের পাশাপাশি নৌ বিভাগীয় কর্মকর্তাদের আরও চাকরির সুযোগ প্রদানের জন্য আইএমও-র প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের একটি বিশেষ এজেন্সি হিসেবে আইএমও-এর সহযোগিতায় নৌ বিভাগীয় কর্মকর্তা ও নৌযানের কারিগরি বিশেষজ্ঞদের ব্যাপক বিনিময়ের ওপরও রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন। সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিপিং খাতে আইএমও-র সার্বিক সহযোগিতার আশ্বাস

আপডেট টাইম : ১১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭