ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে প্রবল লড়াই। তো মাঠের বাইরে পিছিয়ে থাকবেন কেন! রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় তিন সন্তানের জনক। তার বান্ধবী জর্জিনা রদ্রিদেজ এখন অন্তঃসত্ত্বা। কয়েক মাসের মধ্যে চতুর্থ সন্তানের বাবা হবেন তিনি। অন্যদিকে বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসি ইতিমধ্যে দুই সন্তানের বাবা। বড় পুত্র থিয়াগোর বয়স ৪ ও আর ছোট পুত্র মাতেওর বয়স ১ বছর। এরই মধ্যে মেসি-রোকুজ্জো দম্পতি আরেক সন্তানের সুসংবাদ পেয়েছেন বলে জানালো স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’। লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জো দীর্ঘদিন একই সঙ্গে আছেন। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এ বছর জুনে। বিয়ের পর হানিমুন সেরেছেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডায়। হানিমুন থেকে ফেরার পর তারা নতুন অতিথির খবর পান বলে জানিয়েছে ‘এএস’। তবে তাদের তৃতীয় সন্তান পুত্র নাকি কন্যা তা এখনো জানা যায়নি। তাদের এই তৃতীয় সন্তানের খবর মিডিয়ায় আসে বৃহস্পতিবার। সেদিন লিওনেল মেসি ছিলেন ইউয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোনাকোতে। মেসিকে সেখান থেকে এবার খালি হাতে ফিরতে হয়েছে। তাকে হারিয়ে এবারও এই পুরস্কার জিতে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি ইউরোপ-সেরা পুরস্কার জিতেছেন দুইবার। আর রোনালদো এই নিয়ে জিতলেন তিনবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মেসি

আপডেট টাইম : ১১:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭