ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আমার এখন কি হবি আল্লাহ জানে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের চিরিরবন্দরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। রোপা আমন ধানসহ মৌসুমি বিভিন্ন সবজির পানির নিচে এখনো তলিয়ে আছে। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার বিনষ্ট ফসলি জমি সরজমিনে পরিদর্শন এবং এ সময় করণীয় বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ বারির প্রতিনিধি দল।

বন্যার পানি উঁচু জায়গা আর ঘর-বাড়ি থেকে সরে গেলেও এখনো চিরিরবন্দরে অনেক ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে আছে। এবাররের স্মরণকালের ভয়াবহ বন্যার চিরিরবন্দরে অন্তত সাড়ে ৯ হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে কয়েক’শ একর জমি বন্যায় বিলীন হয়ে গেছে। এ তথ্য উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চিরিরবন্দরের কৃষকরা।

তেঁতুলিয়া ইউনিয়নের কৃষক জিয়াউর রহমান জানান, ‘এবারের বন্যা হামাক পাগল করি দিছে। নষ্ট করি ফেলাইছে, তামান ফসল। আমার এখন কি হবি আল্লাহ জানে।

সাইতাড়া এলাকার কৃষক তমিজ তিনি বলেন, ‘হামরা ৪ বিঘা জমিত ধান লাগাইছোনো তামান এখন শেষ। এদিকে চিরিরবন্দর উপজেলার বন্যা কবলিত এলাকায় বিনষ্ট ফসলি জমি পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ বারি’র প্রতিনিধি দল।

এ সময় ফসল নিয়ে করণীয় বিষয় নিয়ে তারা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম মারুফ, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. জুলফিকার হায়দার এবং জেলার উপপরিচালক মো. গোলাম মোস্তাফা। প্রতিনিধি দল বলেন, ভেসে ওঠা ধানগুলো পানি দিয়ে ধুয়ে দিয়ে ভালো ভাবে পরিচর্যা করলে তা বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া যে সব ধান বিনষ্ট হয়েছে তা এখনো ৩০ ভাদ্র পর্যন্ত ধান লাগানোর সময় আছে। এ সময় ব্রি-ধান-২২, ব্রি-ধান-৩৪, কাঠারি ভোগ এবং স্থানীয় জাতের ধান এ মুহূর্তে লাগানো সম্ভব। বীজতলা তৈরি করে ১৫/২০ দিনের মধ্যে তা লাগাতে হবে। এতে কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো. মাহমুদুল হাসান জানান, বন্যার পানিতে উপজেলার অন্তত ৭ হাজার ১২১ হেক্টর জমির আমনক্ষেত এবং ২০০ হেক্টর জমির বীজতলা এবং ৫ হেক্টর জমির সবজিক্ষেত ক্ষতির শিকার হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমার এখন কি হবি আল্লাহ জানে

আপডেট টাইম : ০৫:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭