ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ব্লগার আসিফ মহিউদ্দীনকে হত্যা করতে না পারায় আফসোস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫
  • ৪৬২ বার

রাজধানীর মিরপুর কালসি ও উত্তরা থেকে ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যদের কাছ থেকে ব্লগার হত্যাকান্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা এখনো নিলয় হত্যার দায় স্বীকার না করলেও ব্লগার হত্যা সমর্থন করে বলে স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মনিরুল ইসলাম আরো জানান, ব্লগার আসিফ মহিউদ্দীনকে হত্যার জন্য তারাই হামলা করেছিলো, কিন্তু হত্যা করতে না পারায় আফসোস করেছে।

এছাড়া অভিজিৎ রায় হত্যার ব্যাপারে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। মনিরুল ইসলাম জানান, শুধু নিলয় হত্যাকাণ্ড নয় সব ব্লগার হত্যারহস্য উদঘাটনে তারা সচেষ্ট রয়েছেন।

এর আগে রিমান্ডের প্রথম দিনেই ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার সাদ আল নাহিয়ান ও মাসুম রানা আনসারুল্লাহ বাংলাটিমের একটি স্লিপার সেলের সদস্য স্বীকারোক্তি দিয়েছেন বলেও গোয়েন্দা কর্মকর্তারা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ব্লগার আসিফ মহিউদ্দীনকে হত্যা করতে না পারায় আফসোস

আপডেট টাইম : ১১:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫