ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কৃষি মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০০:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭
  • ৬৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বন্যায় দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর ৫৬ লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে সম্প্রতি বন্যায় দেশের কয়েকটি জেলায় আমনের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কৃষি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে কৃষি সম্প্রসারণ অধিদফতর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উপযুক্ত স্থানে বীজতলা প্রস্তুতপূর্বক পর্যাপ্ত আমন ধানের চারা মজুদ রাখা হয়েছে।

Agriculture

এছাড়া আপদকালীন আরও বীজতলা তৈরির কাজ চলছে। এ প্রথম সরকারিভাবে ৭২০টি ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে এবং এ প্রযুক্তি অনুসরণে উদ্বুদ্ধ হয়ে কৃষকেরা আরও ১ হাজারটি ভাসমান বীজতলা তৈরি করেছেন। যেসব প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের আমনের চারা প্রয়োজন হবে তাদের মাঝে বিতরণের জন্য পর্যাপ্ত চারা প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, আলোক সংবেদনশীল নাবী জাতের আমন ধানের চারা সেপ্টেম্বরের ২য় সপ্তাহ পর্যন্ত রোপণ করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কৃষি মন্ত্রণালয়

আপডেট টাইম : ০৫:০০:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭