ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

মাশরাফির প্রত্যাশা ‘সেরা চারে’র কাছেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ দলের সেরা চার ক্রিকেটারকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল দায়িত্ব পালন করতে হবে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহদের সেরা পারফরম্যান্সই এই সিরিজে বাংলাদেশকে ভালো করতে সহায়ক হবে বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খুব সহজ কিছু নয়। ঘরের মাঠে খেলা হলেও প্রতিপক্ষ বিচারে এটি বাংলাদেশের জন্য কঠিন মিশনই। মাশরাফি চান বাংলাদেশ দলের সেরা চতুষ্টয়ের উইকেটগুলো যেন অস্ট্রেলীয় বোলারদের ঘাম ঝরিয়েই নিতে হয়, ‘আমাদের সেরা চার ব্যাটসম্যানের উইকেট দামি হতে হবে। তাদের পারফরম্যান্স যেন তরুণদের জন্য অনুকরণীয় হয়। তামিম ক্যারিয়ারের সেরা ফর্মে আছে, সে আর ইমরুল ভালো শুরু এনে দিতে পারে। স্পিনে আছে সাকিব আর মিরাজ। ফাস্ট বোলাররা যদি তিন-চার উইকেটের একটা ভালো স্পেল করতে পারে, আমাদের যথেষ্ট সুযোগই থাকবে।’

গত দশ মাসে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারানোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে মানসিকভাবে বাংলাদেশ এগিয়েই থাকবে বলে অভিমত মাশরাফির। মাশরাফি এ কথা বলার সাহস পাচ্ছেন দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা মনে করেই, ‘হার-জিতের চেয়েও বড় ব্যাপার হলো মানসিকতা। ড্রেসিংরুমে আমি যে মানসিকতার পরিবর্তন দেখছি, আগামী দুই বছরে এই দলটা অনেক ভালো কিছু অর্জন করবে।’

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে ব্যাটসম্যানদের ভালো খেল খুব জরুরি বলেই মানেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘ধরেন, কেউ ডাবল সেঞ্চুরি করল, কিন্তু বাকিরা কেউ ভালো করতে পারল না। তাও কিন্তু ৪০০ বা ৪৫০ রানের স্কোর হয়ে যায়। সে জন্যই সেট ব্যাটসম্যানদের নিজেদের ইনিংস বড় করতে হবে। যে ৪০ করেছে, তাকে সেঞ্চুরি করতে হবে। ফিফটি করে খুশি থাকলেই হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

মাশরাফির প্রত্যাশা ‘সেরা চারে’র কাছেই

আপডেট টাইম : ০৭:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭