ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল জাসদ : শেখ সেলিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
  • ৫১৬ বার

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলই (জাসদ) বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল, যার সুযোগ নিয়েই জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। জিয়াউর রহমান এবং এরশাদ উভয়ই বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন। জিয়ার মতো এরশাদও তার মন্ত্রীসভায় স্বাধীনতা বিরোধীদের ঠাঁই দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, এরশাদের সময় শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। ১৯৮৩ সালে চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় অংশ নেয়া নেতাকর্মীদের বহনকারী একটি ট্রাকে পুলিশ গুলি চালালে ২৪ জন নিহত হয়। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তারেক রহমান শেখ হাসিনার ওপর ১৯ বার হামলা চালায়। বাঙালির স্বার্থে শেখ হাসিনাকে আল্লাহতায়ালা বাঁচিয়ে রেখেছেন।
১৯৯১ ও ২০০১ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ ও বিচারপতি লতিফুর রহমান অন্যায়ভাবে খালেদা জিয়াকে ক্ষমতায় এনেছিলেন। খালেদা জিয়াই এদেশে সাম্প্রদায়িক এবং হত্যার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।
শেখ সেলিম বলেন, খালেদা জিয়ার রক্ষা নেই। শেখ হাসিনা এই দেশে বিচারের সংস্কৃতি চালু করেছেন। বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। আন্দোলনের নামে খালেদা জিয়া যে অপরাধ করেছেন শেখ হাসিনা তারও বিচার করবেন।
সংলাপ আহবানকারী সুশীল সমাজের সামলোচনা করে শেখ সেলিম বলেন, এখনকার বুদ্ধিজীবীরা কুবুদ্ধিতে ওস্তাদ। সুশীল মানে ভালো নাপিত। ভালো নাপিত আর ভালো বুদ্ধিজীবী এক বিষয় নয়। এখনকার সুশীলদের সমাজের জন্য কিছুই করার মুরোদ নেই।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ প্রসঙ্গে শেখ সেলিম বলেন, সালাহউদ্দিনকে গুমের মধ্য দিয়ে খালেদা জিয়া জাতির সামনে যে নাটক উপস্থাপন করেছেন এর জন্য তাকে অস্কার পুরস্কার দেয়া উচিত। উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।আস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল জাসদ : শেখ সেলিম

আপডেট টাইম : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫