ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানগড় ব্রিজে ফাটল, দুর্ভোগে যাত্রীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৪২০ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার মহাস্থান ব্রিজে ফাটল ধরে দেবে গেছে। ফলে বিকল্প পথে ভারি যানবাহন চলাচল করছে। এতে অতিরিক্ত প্রায় দুইঘন্টা সময় লেগে যাচ্ছে উত্তরাঞ্চল থেকে ঢাকা যেতে এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলে আসতে।

বুধবার সন্ধ্যা ৬টায় হঠাৎ মহাস্থান বন্দরের উত্তর পাশে রংপুর-ঢাকা মহাসড়কের করতোয়া নদীর ব্রিজে ফাটল দেখা দেয়। বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে ব্রিজে লাল পতাকা ও বিকল্প পথে চলাচলের সাইনবোর্ড লাগিয়ে দেয়।

বগুড়া ট্রাফিকের ইন্সপেক্টর সালেক উদ্দিন জানান, ভারি যানবাহন চলাচল বন্ধ করে বিকল্প পথে ভারি যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, রংপুর দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনির হাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট থেকে ভারি যানবাহন মোকামতলা হয়ে শিবগঞ্জের মাঝদিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়।

১০ কিলোমিটার ঘুরে ওই বিকল্প পথ সরু হওয়ায় অতিরিক্ত দুই ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে ঢাকা পৌঁছতে এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলে আসতে আগে যে সময় লাগতো এখন আরো বেশি সময় লাগছে। হালকা যানবাহন ও বাস চলাচল করলেও ব্রিজটি ঝুঁকিপূর্ণ।

বিকল্প রাস্তা সরু হওয়ায় ভারি যানবাহন চলাচলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তাই শিবগঞ্জ থেকে বগুড়া আসতে নামুজা ঘুরে আসতে হচ্ছে। এতে দুরপাল্লার যাত্রীরা দূর্ভোগ পোহাচ্ছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ব্রিজের নিচের যে গাডারটি ব্রিজকে রক্ষা করবে তাতে ফাটল ধরেছে। ভারী যানবাহন বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা থেকে দুইজন বিশেষজ্ঞ আসছেন। তাদের পরামর্শ অনুযায়ী ব্রিজটি মেরামত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানগড় ব্রিজে ফাটল, দুর্ভোগে যাত্রীরা

আপডেট টাইম : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭