ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
  • ৪১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। চলবে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ), ১৬ সেপ্টেম্বর ‘ই’ ইউনিট (নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা বিভাগ), ২২ সেপ্টেম্বর ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ১৩ অক্টোবর ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২০ অক্টোবর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ৫টি ইউনিটের ২ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা ‘এ’, ‘বি’, ‘সি’, এবং ‘ই’ ইউনিটের ভর্তির আবেদন ফি বিকাশ, শিওর ক্যাশ এবং রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

সব ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.jnu.ac.bd অথবা admissionjnu.info) পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

জবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

আপডেট টাইম : ০৯:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭