ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইলফলকের ম্যাচে পূজারার সেঞ্চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  এমনিতেই এটি তার ৫০তম টেস্ট। মাইলফলকের ম্যাচে আরেকটি মাইলফলক ছুঁলেন চেতেশ্বর পূজারা।

ভারতীয় এই ব্যাটসম্যান টেস্টে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। করেছেন দারুণ এক সেঞ্চুরিও।

গলে প্রথম টেস্টেই তিনি সেঞ্চুরি করেছিলেন। কলম্বোর এসএসসিতে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও তিন অঙ্ক ছুঁয়েছেন ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান।

সর্বশেষ চার টেস্টে এটি পূজারার তৃতীয় সেঞ্চুরি। তিনি ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন ৮৪তম ইনিংসে।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে কম ইনিংসে ৪ হাজার রান করতে পেরেছেন কেবল বীরেন্দ্রর শেবাগ (৭৯ ইনিংস) ও সুনীল গাভাস্কার (৮১ ইনিংস)। পূজারার সমান ৮৪ ইনিংস লেগেছিল রাহুল দ্রাবিড়ের।

বিশ্ব রেকর্ডটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের। অনেকের মতে সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৪৮ ইনিংসে।

ক্যারিয়ারের ৫০তম টেস্টে সেঞ্চুরি করা সপ্তম ভারতীয় ব্যাটসম্যান পূজারা। সব মিলিয়ে ৩৬তম।

এটি পূজারার ১৩তম টেস্ট সেঞ্চুরি।  শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয়। ২০১৫ সালে কলম্বোর এসএসসিতেই খেলেছিলেন অপরাজিত ১৪৫ রানের ইনিংস।

আজ দলের ৫৬ রানে শিখর ধাওয়ানের বিদায়ের পর উইকেটে আসেন পূজারা। এই প্রতিবেদন লেখার সময় ১২৬ রানে অপরাজিত ডানহাতি এই ব্যাটসম্যান। ভারতের সংগ্রহ তিনশ পেরিয়েছে তিন উইকেট হারিয়েই। সেঞ্চুরি করে অপরাজিত আছেন অজিঙ্কা রাহানেও (১০০*)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

মাইলফলকের ম্যাচে পূজারার সেঞ্চুরি

আপডেট টাইম : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭