ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিতের মন্তব্যে আমিরের প্রতিক্রিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  মোহাম্মদ আমিরকে নিয়ে প্রায় এক বছর আগে করা তীব্র মন্তব্যটা হয়তো ভুলে যেতে পারেন রোহিত শর্মা। কিন্তু পাকিস্তানি এ পেসার যে সেটা মনে গেঁথে রেখেছেন। বছর জুড়ে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর রোহিতের সেই মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমির।

২০১৬ সালের মার্চে আমির প্রসঙ্গে তীব্র মন্তব্য করে রোহিত বলেছিলেন, ‘আমির যে প্রচারণা পেয়েছে সেটার যোগ্য ছিল না। আমিরই পাকিস্তান দলের একমাত্র সেরা বোলার নয়। তার এখন নিজেকে প্রমাণ করা উচিত।’

সম্প্রতি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন আমির। ফাইনাল ম্যাচে রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির মতো সেরা ব্যাটসম্যানদের উইকেট নিয়েছিলেন তিনি। বছর জুড়ে আগুনে পারফরম্যান্সের মাধ্যমেই যেন রোহিতের মন্তব্যের জবাব দিলেন আমির।

ইংল্যান্ডে সাসেক্সের হয়ে দারুণ পারফরম্যান্সেও নিজেকে জানান দিয়ে চলছেন আমির। সেখানে রোহিতের মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে আমির বলেন, ‘ওটা ছিল আমার সম্পর্কে তার (রোহিত) একটি অভিমত। তার এ ধরনের মতামত ব্যক্ত করার অধিকার রয়েছে। মনে হচ্ছে আমার সম্পর্কে তার ধারণা এখন পরিবর্তন হয়েছে। কিন্তু চলুন একটি জিনিস পরিস্কার করি। সেটা হচ্ছে আমি তাকে কখনোই সাধারণ একজন ব্যাটসম্যান মনে করি না। প্রকৃতপক্ষে আমি তাকে অসাধারণ একজন ব্যাটসম্যান হিসেবেই জানি। ভারতের হয়ে তার কীর্তি দারুণ এবং আমি তাকে শ্রদ্ধা করি। অন্য ক্রিকেটারদের নিয়ে তার মতামত ব্যক্তিগত। তবে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অন্য ক্রিকেটারদের মন্তব্যে আমি মোটেও চিন্তিত নই।’

আমিরের সঙ্গে রোহিত শর্মার ক্রিকেটীয় লড়াইটা বেশ মজার। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের মতো গতবার এশিয়া কাপের ফাইনালেও রোহিতকে ঠিক একইভাবে আউট করেছিলেন বাঁহাতি পেসার আমির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

রোহিতের মন্তব্যে আমিরের প্রতিক্রিয়া

আপডেট টাইম : ০৫:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭