ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
  • ৭৬৫ বার

৩৫তম বিসিএসের নির্দিষ্ট কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছে।

নির্দিষ্ট বিষয়গুলো হলো-গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স। এর বাইরে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলোতে প্রার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হলেও অন্য সব বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে।

গত ২৬ জুলাই ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি জানিয়েছিল প্রার্থীদের কাছে ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

ওই বিজ্ঞপ্তি সংশোধন করে কয়েকটি বিষয়ে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিলো কমিশন। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায়ও ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ রয়েছে।

আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

আপডেট টাইম : ০৯:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫