ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াডের পরিবর্তন চান না জিদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৩৪৮ বার
হাওর বার্তা ডেস্কঃ  দলবদলের দরজা বন্ধ না হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াডটিকেই আগলে রাখতে চান কোচ জিনেদিন জিদান। ক্রিস্টিায়ানো রোনালদোর দল পরিবর্তনের গুজব শেষ হতে না হতেই দলের আরেক তারকা গ্যারেথ বেলকে নিয়ে শুরু হয়েছে নতুন গুজব। প্রিমিয়ার লীগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড তাকে টার্গেট করেছে বলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
প্রিমিয়ার লীগের ক্লাবটি বেলকে ফিরিয়ে আনার চেস্টা করছে বলে স্পেন ও ইংল্যান্ডে গুঞ্জন শুরু হয়েছে। মোনাকো তারকা কিলিয়ান এমবাপেকে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলভুক্ত করার জন্য তহবিল তৈরি করতে রিয়াল বেলকে বিক্রি করতে পারে বলে গুজবটি রটেছে।
জিদান অবশ্য বলেছেন যে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ স্কোয়াড বিষয়ে কোন নিশ্চয়তা দেয়া তার পক্ষে সম্ভব নয়। তবে এলভেরো মোরাতা, হামেস রড্রিগেজ, নাদিয়ালো এবং পেপের মত কোন তারকা সান্তিয়াগো বার্নব্যু ছেড়ে যাক সেটি তিনি চাননা।
দেশের বাইরে প্রথমবারের মত এল ক্লাসিকোতে লড়তে যাওয়া ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘বর্তমান স্কোয়াডটি নিয়ে আমি খুবই খুশি। তাদের নিয়ে আমার মধ্যে কোন চিন্তা নেই। আমি যাদেরকে পেয়েছি তারা সবাই সেরা। আগামীতে এদের নিয়েই আমরা গতবারের মত সফল হতে চাই।বর্তমান স্কোয়াডটি খুবই ভাল। আমি এর পরিবর্তন চাইনা। মৌসুম পূর্ব প্রস্তুতিতে এই মুহূর্তে শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো দলের বাইরে রয়েছে। তবে এটিও জানি যে সামনে কঠিন একটি মৌসুম অপেক্ষা করছে। সবাই জয় চাইবে। সেটি হবে আমাদের জন্য আরো সুন্দর বিষয়।’
পর্তুগাল জাতীয় দলের হয়ে কনফেডারেশন কাপে অংশগ্রহণের জন্য দল থেকে ছুটি পেয়েছিলেন রোনালদো। পরে তিনি ছুটির মেয়াদ আরো বাড়িয়ে নেন। যে কারণে আজ রবিবার মিয়ামিতে চীর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের লড়াইয়ে অংশ নিচ্ছেননা ৩২ বছর বয়সী এই ফুটবল সুপারস্টার।
জিদান বলেন, আজকের ম্যাচে ক্রিস্টিয়ানো নেই বলে আমি কোনভাবেই চিন্তিত নই। সে তার ছুটি পরিপূর্ণভাবেই কাটিয়ে আসুক। বাকীরা প্রস্তুত।’
প্রতিপক্ষ বার্সেলোনা প্রসঙ্গে জিদান বলেন, ‘তারা সব সময় মাদ্রিদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ভাল ম্যাচ খেলা। সিটির ফলাফলেই আমরা কিছুটা ভীত। চেষ্টা থাকবে ভাল করার। আমাদের পূর্ণ মনোযোগ থাকবে ম্যাচের প্রতি। আমরা ভাল খেলতে চাই। সেটা করতে পারলেই খুশি হব। ফলাফল নিয়ে আমরা চিন্তা করছিনা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াডের পরিবর্তন চান না জিদান

আপডেট টাইম : ০১:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭