ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেরা বাঙালি’ পুরস্কার নিতে কলকাতায় মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবার ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ (শনিবার) অনুষ্ঠানের মধ্য দিয়েই ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সেজন্য শুক্রবার বিকালে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন মাশরাফি। সেখান থেকে ঢাকায় ফেরার কথা ৩ আগস্ট।

মাশরাফি বলেন, ‘এ ধরনের স্বীকৃতি মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে।’

এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাতে উঠেছিল এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার পান। অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও পুরস্কারটি হাতে তুলেছিলেন। পাঁচ বছর পর আবারো কোনো বাংলাদেশি ক্রিকেটার এই খেতাব হাতে তোলার অপেক্ষায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেরা বাঙালি’ পুরস্কার নিতে কলকাতায় মাশরাফি

আপডেট টাইম : ০৩:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭