ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেফটি ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে সেফটি ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।

স্থানীয়রা জানান, নিহতদের একমাত্র ছেলে ঢাকায় একটি ব্যাংকে চাকরি করেন। ফলে অনীল চন্দ্র ও তার স্ত্রী দু’জনে তাদের বাড়িতে থাকতো। আজ(বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে স্থানীয়রা তাদের বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ডাকাডাকি করে। এসময় বাড়িতে তাদের না পেয়ে আশেপাশে খুঁজতে থাকে। পরে বেলা ১২টার দিকে তাদের বাড়ির সেফটি ট্যাংকে অনীল চন্দ্র ও তার স্ত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১টার দিকে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূঁইঞা জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে তাদের হত্যার পর লাশ ফেলে গেছে। অনুসন্ধানের পর বিস্তারিত বলা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেফটি ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭