ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন সারজিস-আসিফ-মিতু

ব্লগারদের ‘সীমালঙ্ঘন’ না করতে আইজিপির পরামর্শ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
  • ৫৯৭ বার

কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়ার জন্য মুক্তমনা ব্লগারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। একই সঙ্গে কাউকে সীমালঙ্ঘন না করারও পরামর্শ দিয়েছেন তিনি। রোববার বিকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তমনা ব্লগারদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একটি অপরাধ। একটি পেনাল কোড ও আইসিটি অ্যাক্টে শাস্তিযোগ্য অপরাধ। যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন তাহলে তার ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।
ব্লগারদের প্রতি এই আহ্বানের জানানোর পাশাপাশি তিনি ধর্মীয় উগ্রপন্থীদের উদ্দেশ্যে বলেন, এর জন্য আবার কেউ কাউকে হত্যা করবে তা যেমন ইসলামী আইনেও নেই। তাদের হত্যাকারী হিসেবেই বিবেচনা করে আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আগে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আইজিপি। সংবাদ সম্মেলনে আইজিপি একেএম শহীদুল হকের সঙ্গে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
ব্লগারদের উদ্দেশ্য করে আইজিপি বলেন, আমরা যেন কেউ সীমা লঙ্ঘন না করি। এমন কিছু লেখা উচিত নয়, যা অন্যের অনুভূতিতে আঘাত হানে। তিনি বলেন, কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত পেলে মামলা করুন। আমরা আপনাদের সহযোগীতা করবো। তবে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না।
এই বিভাগের সর্বাধিক পঠিত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে

ব্লগারদের ‘সীমালঙ্ঘন’ না করতে আইজিপির পরামর্শ

আপডেট টাইম : ১১:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫