ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

দুই মাস পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিকুল ইসলাম মিলনের। সোমবার ভোর ছয়টার দিকে পরিবারের কাছে ফিরে আসেন তিনি।

সাদিকুলের পরিবার মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ মে রাতে মোহাম্মদপুরের আদাবর থানার ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মিলনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে মিলনের পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মিলনের সন্ধান দাবিতে গত ১২ জুলাই তার সহপাঠীরা মানববন্ধন করেন। মানববন্ধনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এর মধ্যে মিলনের অবস্থান নিশ্চিত না করলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের ঘোষণার দিয়েছিলেন তারা। দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।

গত ১৭ জুলাই মিলনের সন্ধান দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলনের সন্ধান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠায়।

এ বিষয়ে জবি প্রক্টর ড. নুর মোহাম্মাদ বলেন, ‘মিলনকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল। আজ ভোরে মিলন তার পরিবারের কাছে একাই এসে পৌঁছেছে। তার পরিবারের সদস্যরাই মুঠোফোনের মাধ্যমে আমাদের জানিয়েছেন। কে বা কারা তাকে ধরে নিয়ে গিয়েছিল তা এখনো জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

দুই মাস পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর

আপডেট টাইম : ০৬:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭