ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

যে ফুল বৃষ্টি ছুঁলেই কাঁচের মতো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
  • ৬৪২ বার

পাহাড়ের ঢালে ফুটে রয়েছে গুচ্ছ গুচ্ছ ফুটফুটে সাদা ফুল। কিন্তু বৃষ্টি পড়লেই ম্যাজিক! নিমেষে রং হারিয়ে স্বচ্ছ্ব হয়ে ওঠে ফুলের পাপড়ি। প্রকৃতির এই ইন্দ্রজাল চাক্ষুস করা যায় চীন, জাপান আর আমেরিকার পাহাড়ি রাজ্যে।
পোশাকি নাম ডাইফাইলিয়া গ্রায়ি (diphylleia grayi)। তবে লোকমুখে জনপ্রিয় ‘স্কেলিটন ফ্লাওয়ার’ নামে। চীন, জাপান এবং আমেরিকার অ্যাপালাশিয়ান পাহাড়ি অঞ্চলে এই ফুলের আধিক্য দেখা যায়। সম্প্রতি এমন এক ‘সাধারণ’ ফুল নিয়ে টুইটার তোলপাড়। আসল মজাটা লুকিয়ে রয়েছে ফুলের অদ্ভুত চরিত্রগত বৈশিষ্টে।
লুকোচুরি খেলতে আমরা ভালোবাসি। কিন্তু এই মজার খেলায় সবাইকে টেক্কা দেয় প্রকৃতি। শত্রুর হাত থেকে বাঁচতে তাই রং পাল্টায় গিরগিটি, অচেনা স্পর্শে পাতা মুড়ে ফেলে লজ্জাবতী লতা, মরা ঘাসের আড়ালে অনায়াসে গা ঢাকা দেয় বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার, এমনকি ঘন ডালপালার আড়ালে বিশাল দেহ লুকিয়ে ফেলতে ওস্তাদ হস্তিযূথ। যে ফুল বৃষ্টি ছুঁলেই কাঁচের মতো!

মূলত গ্রীষ্ম ও বসন্তে পাপড়ি মেলে স্কেলিটন ফ্লাওয়ার। এই সময়ে ট্রেকিং অভিযানে গিয়ে অনেকেই পাহাড়ের ঢালু জমিতে সাদা ফুলের গোছা দেখতে পান। অনেকটা ছাতার মতো আকৃতি গাছের পাতার। মানে আর পাঁচটা বুনো ফুলের মতোই তেমন নজরকাড়া রূপ তার নেই। কিন্তু এই ধারণা সম্পূর্ণ পাল্টে যায় যদি আচমকা এক পশলা বৃষ্টি এসে পড়ে। জলের ফোঁটার স্পর্শে শুরু হয় তার ভেল্কি। চোখের সামনে যেন ধুয়েমুছে সাফ হয়ে যায় পাপড়ির সাদা রং। বদলে কাচের মতো স্বচ্ছ্ব হয়ে ওঠে এই ফুল। রং-রূপ হারিয়ে যেন সত্যিই এক কঙ্কালে রূপান্তরিত হয় সে।
টুইটারে এই ফুলের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে বিস্ময়ের বন্যা বয়ে গিয়েছে। অনেকে বলছেন, এ যেন রূপকথার পাতা থেকে সরাসরি উঠে এসেছে। আবার কেউ টিপ্পনি কেটেছেন, বৃষ্টি পড়লেই স্বচ্ছ্ব। ঠিক যেন অন্তর্বাস!
কিন্তু, ‘যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কী আসে যায়…?’ তাই মন্তব্যের ফেরে না পড়ে আসুন যাবতীয় সমস্যা ক্ষণিকের জন্য সরিয়ে রেখে স্ফটিক-স্বচ্ছ্ব পাপড়ির স্বপ্নে মশগুল হওয়া যাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যে ফুল বৃষ্টি ছুঁলেই কাঁচের মতো

আপডেট টাইম : ০৪:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫