ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্যারিসকে লজ্জায় ফেলেছেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন ‘প্যারিস ভয়ানক জায়গা’। কিন্তু এখন প্যারিস শহর ও দেশটিকে লজ্জায় ফেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক মজবুত করতে দেশটিতে সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প এমন সময় ফ্রান্স সফরে গেলেন যখন বিভিন্ন ইস্যুতে ইউরোপে তার জনপ্রিয়তা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

ওয়াশিংটন থেকে রাতের ফ্লাইটে আজ বৃহস্পতিবার ট্রাম্প দুই দিনের সফরে প্যারিস পৌঁছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে কথিত যোগসাজশ এবং জাতীয়তাবাদী পররাষ্ট্র নীতি গ্রহণের ফলে যখন নিজ দেশে এবং দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তখন সদ্য নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আমন্ত্রণে প্যারিস সফর করছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের কট্টোর জাতীয়তাবাদী স্লোগান ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রদেশগুলোও খুশি হতে পারেনি বলে মনে করা হচ্ছে।

বিশ্বায়ন থেকে শুরু করে অভিবাসন –প্রতিটি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ম্যাক্রনের মধ্যে খুব কমই মতের মিল রয়েছে।

ফ্রান্সের এলিসি প্রাসাদের একজন কর্মকর্তা বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য ইত্যাদি যেসব বিষয়ে ওয়াশিংটন-প্যারিসের মধ্যে মতপার্থক্য রয়েছে তার কোনো কিছুই দুই নেতার আসন্ন বৈঠকে বাদ পড়বে না।

এদিকে, প্যারিস সফরের সময় ট্রাম্প সেখানে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে পারেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ইউরোপ জুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সূত্র: বিবিসি ও পার্স টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

প্যারিসকে লজ্জায় ফেলেছেন ট্রাম্প

আপডেট টাইম : ১২:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭