ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিরল রোগে আক্রান্ত মুক্তামনি এখন ঢামেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার সেই শিশুকে (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে ভর্তি করার পরপরই বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তার চিকিৎসার দায়ভার গ্রহণ করেন।

শিশুটির এই অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন ডা. সামন্ত। তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের খুবই কষ্ট লাগে যখন দেখি এসব রোগীকে অবহেলা করা হয়। আজ মেয়েটিকে নিয়ে আসা হয়েছে যদি আরও আগে নিয়ে আসা হতো বেশি ভালো হতো। শিশুটিকে পর্যবেক্ষণ করে তার প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হবে বলেও জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন জানান, ইতোমধ্যে আমরা বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালামকে প্রধান করে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আলসার। তাছাড়া, মুক্তা রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভুগছে। ওর শরীরে ইনফেকশন আছে, কিছুটা সুস্থ হতে ২ সপ্তাহ সময় লাগবে বলে আশা করছি।

মুক্তামনির বাবা ইব্রাহীম হোসেন গণমাধ্যমকে জানান, জন্মের প্রথম দেড় বছর ভালো হীরামনি ও মুক্তামনি। এর কিছুদিন পর মুক্তামনির ডানহাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে তা বাড়তে থাকে।

তিনি বলেন, গাছের বাকলের (ছালের) মতো ছেয়ে গেছে পুরো হাতটি। আক্রান্ত ডান হাত তার দেহের চেয়েও ভারি হয়ে উঠেছে। ভেতরে পোকা জন্মেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বিরল রোগে আক্রান্ত মুক্তামনি এখন ঢামেকে

আপডেট টাইম : ০৯:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭