ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫
  • ৭৯১ বার

উচ্চ শিক্ষার মান নিয়ন্ত্রণকেই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আর এই চ্যালেঞ্জ থেকে উত্তরনে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে অপরিহার্য বলে মনে করছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অথিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

দেশের সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল রিসোর্স বিষয়ক সচেতনা’ সৃষ্টিতে সেমিনারের আয়োজন করে ইউজিসি। এতে ইউজিসি পরিচালিত ডিজিটাল লাইব্রেরির (ইউডিএল) প্রায় ৪০ টি সদস্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং লাইব্রেরিয়ানরা অংশ নেন। ইউজিসি সদস্য অধ্যাপক আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ইউনুস আলী মোল্লা এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোখলেসুর রহমান।

প্রবেশাধিকার থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মাত্র ১৩ ভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ৮৯ ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় ডিজিটাল লাইব্রেরী ব্যবহার করায় হতাশা প্রকাশ করেন অধ্যাপক মান্নান। তিনি ই-লাইব্রেরি ব্যবহারে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে শিক্ষকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।প্রসঙ্গত ইইডএলের আওতায় বর্তমানে সদস্য বিশ্ববিদ্যালয়গুলো ৭টি ই-প্রকাশনার ১৭ হাজার ৫০০ এর বেশি ই-রিসোর্স ব্যবহারের সুযোগ পাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ

আপডেট টাইম : ১১:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫