ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দাশিয়ারছড়া ছিটমহলকে শেখ হাসিনা নগর নামকরণের দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৫৭৮ বার

ভারত-বাংলাদেশের সীমান্ত চুক্তি অনুযায়ী সদ্য বাংলাদেশের ভূ-খন্ডের সাথে যুক্ত হওয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়া ছিটমহলকে শেখ হাসিনা নগর নামকরণের দাবি জানিয়েছে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ছিটমহলবাসী মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টা, আন্তরিকতা ও কূটনৈতিক দূরদর্শিতার কারণে সীমান্তচুক্তি বাস্তবায়ন হয়েছে। সে কারণে তাঁর নামে ছিটমহলের নাম রাখার জন্য প্রস্তাব করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের রাজ্য সভায় সীমান্ত চুক্তি বিল পাস হওয়ার পর দাসিয়েরছড়া ছিটমহল একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা নগর ইউনিয়ন পরিষদ গঠন করার প্রস্তাবনা সংবলিত প্রায় ১০০ কোটি টাকার প্যাকেজ প্রকল্প করে একটি প্রস্তাবনা তৈরি করেছে উপজেলা প্রশাসন। উপজেলার সব ইউপি চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতা ও ভারত-বাংলাদেশ ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটির নেতারা এতে একমত হয়েছেন। সভায় বক্তব্য দেন আবু হায়াত রহমতুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক, সম্পাদক গোলাম মোস্তফা খান, কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান আফম দেওয়ান আমিনুল ইসলাম, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার প্রমুখ।

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা হিসেবে ও ছিটমহলবাসীর উন্নয়নের স্বার্থে তার নামে দাসিয়েরছড়ার নামকরণের প্রস্তাব করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দাশিয়ারছড়া ছিটমহলকে শেখ হাসিনা নগর নামকরণের দাবি

আপডেট টাইম : ১১:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫