ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে চলে গেলেন তিনি…

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  একের পর এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর সেসব ঘটনা নিয়ে মুহূর্তেই সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ট্রাম্পের পোল্যান্ড সফরেও ঘটেছে তেমন একটি ঘটনা, যা এরই মধ্যে ভাইরাল হয়েছে।

তো ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার পোল্যান্ডের ওয়ার্সোতে ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পোল্যান্ডের প্রেসিডেন্ট আনদ্রেজ দুদা ও ফার্স্ট লেডি আগাতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর সৌজন্য হিসেবে ট্রাম্প ও দুদা পরস্পরের সঙ্গে হাত মেলান। এরপর পোল্যান্ডের ফার্স্ট লেডি হাত বাড়িয়ে সামনে এগিয়ে যেতে গেলে ট্রাম্প তাঁর সঙ্গে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু আগাতা ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে তাঁকে পাশ কাটিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে হাত মেলান।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এই ভিডিও থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আনদ্রেজ দুদা। সেই সঙ্গে ওই ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। দুদা জানিয়েছেন, মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে হাত মেলানোর পর আগাতা ট্রাম্পের সঙ্গেও হাত মিলিয়েছেন। কিন্তু সেটি খণ্ডিত করে প্রকাশ করা হয়েছে। তাঁর এ কথার প্রমাণ দিতে ওই ঘটনার পুরো অংশের ভিডিও চিত্রটিও তিনি টুইটারে পোস্ট করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে চলে গেলেন তিনি…

আপডেট টাইম : ০৭:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭