ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

উপসাগরীয় অঞ্চলে বিরাজমান উত্তেজনা হ্রাস করতে সম্মত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৪৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করার জন্য ফোনে প্রয়োজনীয় আলোচনা করেছেন। গত শুক্রবার উক্ত আলোচনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার স্বার্থে এই দুই নেতা কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরাজমান উত্তেজনা হ্রাস করতে সম্মত হয়েছেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা জোরদার করার জন্যেও সম্মত হয়েছে। গত ৫ জুন পাঁচটি আরব দেশ সউদী আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে। চরমপন্থার সঙ্গে কথিত যোগসাজশের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে, কাতার তা অস্বীকার করেছে। এছাড়া উপসাগরীয় দেশসমূহ কর্তৃক আরোপিত ১৩ দফা দাবিও প্রত্যাখ্যান করেছে কাতার। তুরস্ক কাতারের কাছে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সউদী আরবের প্রতি আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশসমূহ কর্তৃক কাতারের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য। আনাদোলু নিউজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

উপসাগরীয় অঞ্চলে বিরাজমান উত্তেজনা হ্রাস করতে সম্মত

আপডেট টাইম : ০৯:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭