ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মায়ের হত্যাকারী ধরতে পুলিশকে পাঁচ বছরের শিশুর ঘুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ  মায়ের হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছে পাঁচ বছরের শিশু মানবী। পারিবারিক কলহের জেরে শিশুটির মা সীমা আত্মহত্যা করেছিল। কিন্তু নিহতের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে।

যার দিকে অভিযোগের তির, তিনি আর কেউ নন শিশু মানবীর বাবা। মানবীর দাবি, তার মায়ের হত্যাকারীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হোক। এমন দাবি নিয়ে ভারতের মিরাটের আইজি রাম কুমারের

সঙ্গে দেখা করে মানবী। সেসময় সঙ্গে ছিল নিজের জমানো টাকা। ঘুষ হিসেবে তার প্রিয় পিগি ব্যাংক থেকেই সেই টাকা সে তুলে দিল আইজির হাতে।

তার মা সীমা কৌশিক চলতি বছরের এপ্রিল মাসে আত্মহত্যা করেন। আত্মহত্যা নয়, হত্যা; এমনটাই দাবি ছিল মানবীর নানা বাড়ির। তাদের দাবি, পণের জন্য অকথ্য ভাষায় গালিগালাজ এবং নির্যাতন চালানো হতো। পরে তাদের মেয়েকে খুন করা হয়েছে।

মানবীর নানা বাড়ির লোকজন এ ব্যাপারে অভিযোগ করলেও নিশ্চুপ ছিল পুলিশ। বাধ্য হয়েই মানবীকে নিয়ে তার নানা ও মামা চলে আসেন আইজির দফতরে। তবে শিশু মানবীর মাথায় ঘুষ দেয়ার ভাবনা কীভাবে আসলো সেই প্রশ্নটা ঘুরছে মিরাটের পুলিশ মহলে।

এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল মানবীর কাছে। মানবী জানিয়েছে, সবাই বলে টাকা ছাড়া কিচ্ছু হবে না। তাই ছোট্ট পিগি ব্যাংকের সঞ্চয় নিয়ে এসেছি। তবে ঘুষের সেই টাকা আইজি নেননি। নির্দেশ দিয়েছেন মামলার দ্রুত নিষ্পত্তি করার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মায়ের হত্যাকারী ধরতে পুলিশকে পাঁচ বছরের শিশুর ঘুষ

আপডেট টাইম : ০৮:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭