ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিমানে ৪০০০ গরু আসছে কাতারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি দেশের আরোপ করা অবরোধের ফলে দেশটিতে যাতে দুধের সংকট না হয় সে জন্য বিমানে করে ৪ হাজার গরু নিয়ে যাবার পরিকল্পনা করেছেন এক কাতারি ব্যবসায়ী। খবর বিবিসির।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে গবাদিপশু নিয়ে যাবার এটাই হবে ইতিহাসের বৃহত্তম ঘটনা।

পরিবহন বিমানে করে চার হাজার গরু কাতারে নিয়ে যেতে ৬০টি ফ্লাইট দরকার হবে। এগুলো হবে ‘হোলস্টাইন’ জাতের দুধাল গরু। এই পরিকল্পনা করেছেন পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিং-এর চেয়ারম্যান মৌতাজ আল-খায়াত।

তিনি ব্লুমবার্গ সংবাদ সংস্থাকে বলেন, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে এই গরু কেনা হয়েছে।

তার মূল পরিকল্পনা ছিল জাহাজে করে তাদের কাতারে আনা, কিন্তু অবরোধ সংকটের কারণে তিনি এখন বিমান ব্যবহারের পরিকল্পনা করেছেন।

গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, এবং সংযুক্ত আরব আমিরাত ‘সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন দেবার’ অভিযোগ এনে কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছ্ন্নি করে। এই দেশগুলো থেকেই কাতারে দুগ্ধজাত ও তাজা খাবার, নির্মাণসামগ্রী ইত্যাদি আসতো।

এর ফলে কাতারের সুপারমার্কেটগুলোতে খাদ্যের সংকট দেখা দেবার পর তুরস্ক, ইরান এবং মরোক্কোর মতো দেশগুলো খাদ্য সাহায্য পাঠাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিমানে ৪০০০ গরু আসছে কাতারে

আপডেট টাইম : ১০:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭