ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইউনূস-হিলারির যোগসাজশ তদন্তে যুক্তরাষ্ট্রের কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • ৩৯৫ বার

হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তদন্ত আটকাতে কোনো ধরনের প্রভাব খাটিয়েছিলেন কি না, সেটির তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সংক্রান্ত সিনেট কমিটি। সম্প্রতি (গত বৃহস্পতিবার) এ বিষয়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি দিয়েছেন কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি। সেইসঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের সাবেক উপ-প্রধান জন ডানিলোভিচকেও জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় অভিযোগ করে আসছিলেন তার বিরুদ্ধে অডিট করার হুমকি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা। শুধু তাই নয়, তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপে রাখতে এবং ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে হিলারির কর্মকর্তারা তাকে হুমকি দিয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইউনূস-হিলারির যোগসাজশ তদন্তে যুক্তরাষ্ট্রের কমিটি

আপডেট টাইম : ১২:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭