ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

‘নসু ভিলেন’ চঞ্চল চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
  • ৩৭১ বার

ঈদ উপলক্ষে জনপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহান একটি ছয় পর্বের নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘নসু ভিলেন’। নামভূমিকায় নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার বিপরীতে অভিনয় করেছেন আনিকা কবির শখ। নাটকটি লিখেছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাশ।

নাটকে চঞ্চল চৌধুরীর চরিত্র নিয়ে সাগর জাহান বলেন, ‘নসু যাত্রাদলে ভিলেন চরিত্রে অভিনয় করে। গ্রামের সবাই তাকে নসু ভিলেন বলে ডাকে। খুব মজার একটা চরিত্রে চঞ্চল চৌধুরী এখানে অভিনয় করেছেন।’

নাটকের গল্প প্রসঙ্গে জানতে চাইলে সাগর জাহান বলেন, ‘নাটকটিতে তিন ভাই ও তাদের বউয়ের গল্প দেখানো হয়েছে। চঞ্চল চৌধুরীর দুই ভাই চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও আরফান আহেমদ। আ খ ম হাসানের বউয়ের চরিত্রে শাহনাজ খুশি, আরফানের বউয়ের চরিত্রে তানজিকা ও চঞ্চলের বউয়ের চরিত্রে শখ অভিনয় করেছেন। ভাইয়ের বউদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। তা হলো ‘সুন্দরী প্রতিযোগিতা’। কে কার থেকে বেশি সুন্দর, এ নিয়ে তর্ক-বিতর্ক চলতে থাকে। নাটকটি কমেডি। নাটকের শেষে খুব সুন্দর একটা মেসেজ দেয়ার চেষ্টা করেছি, যা আমার নাটকে সব সময় থাকে। নাটকটি দর্শক ঈদে এটিএন চ্যানেলে দেখতে পাবেন।’

নাট্যকার বৃন্দাবন দাশের প্রশংসা করে সাগর জাহান আরও বলেন, ‘ঈদে আমি অন্যের লেখা নাটক নিয়ে কাজ করি না। প্রথমবারের মতো কারো লেখা নাটক নিয়ে কাজ করছি। বৃন্দাবন দাশ আমার দারুণ পছন্দের একজন মানুষ ও নাট্যকার। তার লেখা নাটক নিয়ে কাজ করছি। খুব ভালো লাগছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

‘নসু ভিলেন’ চঞ্চল চৌধুরী

আপডেট টাইম : ০৫:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭