ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব-বুবলির ‘অহংকার’ কোরবানি ঈদে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
  • ৩৭৮ বার

শাকিব-বুবলি জুটির তৃতীয় সিনেমা ‘অহংকার’ এবারের পহেলা বৈশাখেই মুক্তি পাওয়ার কথা ছিলো। শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ছবিটি সে সময় মুক্তির চূড়ান্ত প্রস্তুতিও নিতে দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই শোনা যায়, মুক্তি পাচ্ছে না অহংকার। সেসময় নির্মাতা ছবিটির পোস্ট প্রোডাকশন সম্পন্ন হয়নি বলে জানিয়েছিলেন।

তবে এবার ছবির সব কাজ সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা। আর এরইমধ্যে নির্মাতা হাতে পেয়েছেন সেন্সরবোর্ডের ছাড়পত্রও। এ সম্পর্কে নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন জানান, শাকিব-বুবলির ‘অহংকার’ ছবিটি আনকাট সেন্সর পেয়েছে। এবং সেন্সরের সবাই ছবিটি দেখে খুব প্রশংসা করেছে।

এখন তো তাহলে মুক্তিতে কোনো বাধা নেই, তাহলে ‘অহংকার’ ছবিটিতো এই ঈদেই মুক্তি দিতে পারেন, এমন প্রশ্ন করতে নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন জানান, ছবিটির মুক্তি নিয়ে এখনো ভাবিনি। প্রযোজকের সঙ্গে বসে ঠিক করবো। এখন আমরা ধাপে ধাপে ছবিটির ট্রেলার, পোস্টার, টিজার আর গান মুক্তির চিন্তা করছি। ঠিকঠাক প্রচারণা শেষ করে সঠিক সময় বুঝে মুক্তি দিয়ে দেবো। তবে এটা নিশ্চিত, এই ঈদে যেহেতু এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা এনলিস্টেড হয়ে গেছে তাই সম্ভবত আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তি দিবো। এই ঈদে ভাবতেছি না।

শাকিব-বুবলি অভিনীত ‘অহংকার’ ছবিটি তাদের তৃতীয় সিনেমা। এর আগে গেল বছরে শামীম আহমেদ রনী পরিচালিত ‘বসগিরি’র মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের। প্রায় একই সময়ে ‘শ্যুটার’ নামের একটি ছবিতে দ্বিতীয়বারের মতো দেখা যায় শাকিব-বুবলিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব-বুবলির ‘অহংকার’ কোরবানি ঈদে

আপডেট টাইম : ১২:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭