ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমাকে আর একটি বার সুযোগ দিন : অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৮৩১ বার

‘গত ঈদে দর্শকেরা আমাকে দেখেছিল সম্রাট ছবিতে। তারপরে একবছর পরে ফিরছি। এটা একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় পরে আমি ভক্তদের নিকট চাইবো আমাকে যেন আর একটিবার সুযোগ দেওয়া হয়। তারা যেন আমাকে একজন বোন হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে সুযোগ দেন। তাহলেই আমার টার্নব্যাক সাকসেস হবে।’ এসব কথা বলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু-বিশ্বাস শাকিব খান জুটি অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি। ‘ ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ ও প্রত্যাশার কমতি নেই। ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা

ক্লাবে ছবি মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে ডেকেছেন। সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন অপু বিশ্বাস।

অপু বলেন, ‘আমার টার্নব্যাক যদি সাকসেসফুল হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। এখন অনেক রেসপনসিবিলিটি, তারপরেও আমি চলচ্চিত্রে ফিরতে চাই এবং সেটা সফলভাবেই। এজন্য আমার ভক্তদের ভীষণ সমর্থন প্রয়োজন। ‘রাজনীতির’ সফলতাই আমাকে সাহস যোগাবে। পরের ছবিতে আমাকে চিরপরিচিত অপু হিসেবেই দেখতে পারবেন দর্শকরা। ‘

তিনি বলেন, ‘চলচ্চিত্রে আসার পেছনে আমার বাবা-মায়ের সমর্থন ও ভালোবাসা ছিল সীমাহীন। তারা আজ দুজনই নেই। তাদের কথা বারবার মনে পড়ছে। তাদের সমর্থন ও ভালোবাসা আমাকে অনেক সাহস যুগিয়েছে। এখন সেটা বেশ মিস করছি। ‘

রাজনীতি সফল হলে পরের ছবিগুলোও সফল হবে কী না, এমন প্রশ্নের জবাবে বিশ্বাস বলেন, ‘আমার ভেতরে রয়েছে দৃঢ় আত্মবিশ্বাস। আমি অবশ্যই পারবো। আমাকে পুরনো, সেই এক বছর আগের অপু হিসেবেই ফিরে পাবেন দর্শকেরা। আমি দর্শকদের সে প্রতাশা পুরোণ করতে পারবো ইনশাল্লাহ। ‘

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘রাজনীতি’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে শাকিব-অপুর রাজনীতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমাকে আর একটি বার সুযোগ দিন : অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭