ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোনালদো প্রতারিত হয়েছেন, বোনের বিস্ফোরক দাবি জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সহনশীল অর্থনীতির তাগিদ পরিবেশমন্ত্রীর হুতির হামলায় সৌদির ফ্লাইটে ব্যাঘাত, বিড়ম্বনায় পবিত্র ওমরাহ যাত্রীরা চলনবিল পাখির কলকাকলীতে মুখরিত ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য নিরসন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেবে: বিশ্বব্যাংক-আইএমএফ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান ৪০০ অতিথির সৌদিতে এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থীর দল দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপুটি স্পিকার

প্রাথমিকের পাঠ্যবইয়ের আংশিক ভুল শুধরে শুদ্ধিপত্র প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
  • ৫৫৭ বার

২০১৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবইয়ের শুদ্ধিপত্র দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির দেওয়া প্রথম শ্রেণির একটি, তৃতীয় শ্রেণির তিনটি ও পঞ্চম শ্রেণির দুটি বইয়ের শুদ্ধিপত্র গতকাল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। শুদ্ধিপত্রে বলা হয়েছে, প্রথম শ্রেণির ‘আমার বাংলা বই’য়ের ৫৩ পৃষ্ঠায় ‘মৌ’-এর স্থলে হবে ‘মউ’। তৃতীয় শ্রেণির ‘আমার বাংলা বই’য়ের ৬৮ পৃষ্ঠায় কুসুমকুমারী দাশের ‘আদর্শ ছেলে’ কবিতাটির প্রথম লাইন ‘আমাদের দেশে সেই ছেলে কবে হবে’-এর শুদ্ধিপত্রে দেওয়া হয়েছে ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’। এ ছাড়া চতুর্থ লাইনে ‘মানুষ হতেই হবে’-এর সংশোধনী দিয়ে করা হয়েছে ‘মানুষ হইতে হবে’। নবম লাইনের ‘চাই’কে ‘চায়’ করা হয়েছে। কুসুমকুমারী দাশের সংক্ষেপিত কবিতাটির তথ্য সূত্রে বলা হয়েছে, কুসুমকুমারী দাশের কবিতা, সুমিতা চক্রবর্তী সম্পাদিত প্রকাশনা, কলকাতা-৭৩-এর ভারবি প্রকাশনা থেকে ২০০১ সালে প্রথম প্রকাশ। তৃতীয় শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ৫৮ পৃষ্ঠায় ‘আমাদের জাতির পিতা’ লেখাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম লেখা হয়েছিল ‘সায়েরা বেগম’। এর স্থলে ‘সায়েরা খাতুন’ হিসেবে শুদ্ধিপত্র দিয়েছে এনসিটিবি। একই শ্রেণির ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’ (ইংরেজি ভার্সন) পেছনের কভারে ‘ঐবধত্ঃ’-এর স্থলে ‘যঁত্ঃ’ শব্দ দিয়ে সংশোধন করে দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা বই’য়ের তৃতীয় পৃষ্ঠায় ‘সমুদ’-এর স্থলে সংশোধনী দিয়ে ‘সমুদ্র’ এবং ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় ‘ঘোষনা’ বানানটি ‘ঘোষণা’ হিসেবে শুদ্ধ করেছে এনসিটিবি। তবে প্রাথমিকের পাঠ্যবইয়ে এসব সংশোধনী আনলেও মাধ্যমিকের বইয়ে কোনো সংশোধন আনেনি এনসিটিবি। এনসিটিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মাধ্যমিকের বইয়ে কোনো ভুল পাওয়া যায়নি। এ জন্য এ ক্ষেত্রে কোনো সংশোধনী দেওয়া হবে না। আর প্রাথমিকের ক্ষেত্রে এই ছয়টি ক্ষেত্রেই ভুল পাওয়া গেছে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫টি বই বিনামূল্যে বিতরণ করা হয়। কয়েকটি বইয়ের ভুলত্রুটি নিয়ে জানুয়ারি মাসের শুরুতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোনালদো প্রতারিত হয়েছেন, বোনের বিস্ফোরক দাবি

প্রাথমিকের পাঠ্যবইয়ের আংশিক ভুল শুধরে শুদ্ধিপত্র প্রকাশ

আপডেট টাইম : ০৩:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭