ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার কথিত কিছু ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, এসব অডিও-ভিডিও যাচাই করে তিনি তথ্যের সত্যতা পেয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ দাবি করেন। পোস্টে তিনি আমির হামজার কথিত একটি কথোপকথনের অংশ তুলে ধরেন। পাশাপাশি তার পোস্টের কমেন্ট বক্সে সেই অডিওর লিংকও যুক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি। নিচে আমির হামজার কথোপকথনের যৎসামান্য দেওয়া হলো। এ ছাড়া কমেন্ট বক্সে অডিও লিংক যুক্ত করা হয়েছে। দেখি জামায়াত এবার আমির হামজার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।’

পোস্টে দেওয়া কথিত কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘একদম হুলুস্থুলু করে ফেলল বিষয়টা। বিষয়টা একটু ঘোলাটে হয়ে গেল। আমি আপনাদের এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরও আপনারা বললেন, কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না।’

কথোপকথনে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান—কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পর আমি নিজেই অনুতপ্ত। অন্যায় করার পর অনুতপ্ত হলে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের মানুষ হলে।’

তিনি আরও বলেন, ‘আমি বললাম, যদি সুযোগ পাই, লাইনে গেলে হয়তো সাইফুল স্যারকে সঙ্গে নিয়ে আপনাদের বাড়িতে একদিন যাব। অ্যান্টি-আঙ্কেলের কথা, তাদের হাত-পা ধরে দরকার হলে মাফ চেয়ে নেব। এই পর্যন্তই।’

তবে রাশেদ খানের দেওয়া পোস্ট ও কথিত অডিও-ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস

আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের

আপডেট টাইম : ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬