ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫
  • ৫৭৩ বার
ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মারা গেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে।
বার্তা সংস্থাটির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার মেঘালয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। রাজ্যটির রাজধানী শিলংয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দিতে গিয়েছিলেন তিনি। বক্তৃতা দিতে মঞ্চে ওঠার পর অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডাক্তাররা জানিয়েছেন, আব্দুল কালাম হার্টঅ্যাটাকে মারা গেছেন।
মিসাইল ম্যান নামে পরিচিত এই পরমাণু বিজ্ঞানী ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৩১ সালের ১৫ অক্টোবর দক্ষিণ ভারতের তামিল নাড়ুর রামেশ্বরমের একটি মাঝি পরিবারে তার জন্ম। ১৯৯৮ সালে ভারতের দ্বিতীয় পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন বৈচিত্র্যপূর্ণ জীবনের অধিকারী এই বিজ্ঞানী। এছাড়াও ভারতের মহাকাশ কার্যক্রমেরও নেতৃত্ব দিয়েছেন তিনি।
তার কাজের অবদান স্বরূপ ভারত সরকার তাকে পদ্ম ভূষণ ও ভারত রত্ন উপাধিতে ভূষিত করে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। তার আত্মজীবনীর নাম উইংস অব ফায়ার। বিশ্বের বেশ কয়েকটি ভাষায় বইটি অনূদিত হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আর নেই

আপডেট টাইম : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫