ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিভক্ত রায় বিচারকদের, আপাতত রক্ষা নওয়াজের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৩৩০ বার

আপাতত রক্ষা পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পানামাগেট কেলেঙ্কারি মামলার রায়ে বিভক্ত রায় দিয়েছেন বিচারকরা। তারা নির্দেশ দিয়েছেন পানামাগেট কেলেঙ্কারিতে নওয়াজ শরীফ পরিবারের জড়িত থাকার তদন্তের জন্য একটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠনের। আজ কিছুক্ষণ আগে এ রায় দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ৫ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ খবর দিয়েছে অনলাইন ডন। বিচারপতি আসিফ সাঈদ খোসা রায় ঘোষণা শুরু করেন সুপ্রিম কোর্টের কোর্টরুম-১ থেকে। এ মামলায় যে বেঞ্চ গঠন করা হয়েছে তাতে রয়েছেন ৫ জন বিচারক। তারা হলেন বিচারপতি আসিফ সাঈদ খোসা, বিচারপতি গুলজার আহমেদ, বিচারপতি ইজাজ আফজাল খান, বিচারপতি আজমত সাঈদ ও বিচারপতি ইজাজুল আহসান। সাবেক ক্রিকেটার, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই), জামায়াতে ইসলামী ( জেআই), ওয়াটান পার্টি ও সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের অল পাকিস্তান মুসলিম লীগ বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুর্নীতির বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছিল তা খতিয়ে দেখে আদালত। এরপর বিচারকরা বিভক্ত রায় দেন। তিনজন বিচারক আরো তদন্তের জন্য জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠনের পক্ষে রায় দেন। এর বিপক্ষে অবস্থান নেন দু’জন বিচারক। সুপ্রিম কোর্টের এ রায়টি ৫৪০ পৃষ্ঠার। এটি লিখেছেন বিচারপতি ইজাজুল আহসান। আফকর ফাঁকি দিতে প্রধানমন্ত্রী নওয়াজ ও তার পরিবারের সদস্যরা অফসোর কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন বলে খবর ফাঁস করে পানামা পেপারস। এর ফলে দুর্নীতির অভিযোগ আনা হয় নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ, ছেলে হাসান নওয়াজ, হোসেন নওয়াজ, প্রধানমন্ত্রীর জামাই (অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন মুহাম্মদ সফদার ও অর্থমন্ত্রী ইসহাক দারের বিরুদ্ধে। আদালত আরো তদন্তের নির্দেশ দেয়ায় নওয়াজ শরীফ তথা পিএমএলএন শিবির উল্লাসে ফেটে পড়ছে। কারণ, এ মামলায় নওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত হতে পারতেন। তাকে দোষী সাব্যস্ত করা হলেই তেমন অবস্থা তৈরি হতো। ফলে পাকিস্তানজুড়ে আজ এক থমথমে অবস্থা বিরাজ করছে। যদি নওয়াজ শরীফকে দোষী সাব্যস্ত করা হতো, তার ক্ষমতার ইতি ঘটতো তাহলে বড় এক সাংবিধানিক সঙ্কটে পড়তো দেশটি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিভক্ত রায় বিচারকদের, আপাতত রক্ষা নওয়াজের

আপডেট টাইম : ১০:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭