ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি অনেক বেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৩৩৩ বার

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি অনেক বেশি। এ অবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে টেকসই উন্নয়নের বিকল্প নেই। টেকসই উন্নয়নে সবচেয়ে জোর দিতে হবে পরিবেশবান্ধব অর্থায়নের ওপর। এক্ষেত্রে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানসহ সব পক্ষের মধ্যে সমন্বয় করতে হবে।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ‘টেকসই জ্বালানি উন্নয়নের জন্য গ্রীন ব্যাংকিং’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বক্তারা এ মতামত ব্যক্ত করেন।

বিআইবিএম, স্রেডা এবং জিআইজেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন- বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন। সভাপতিত্ব করেন জিআইজেড এর কর্মসূচি সমন্বয়ক আল মোদাব্বির বিন আনাম।

স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম এর পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের গ্রীন ব্যাংকিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বিশ্বের সবচেয়ে বড় সমস্যা এখন জলবায়ু পরিবর্তন। এর প্রভাব মোকাবেলায় টেকসই জ্বালানির ওপর জোর দিতে হবে। এক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারকে এক যোগে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকলে টেকসই জ্বালানিতে বাংলাদেশ মডেল হবে।

বিআইবিএম পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব বলেন, টেকসই জ্বালানির ক্ষেত্রে অর্থায়ন খুব জরুরি। এ কর্মশালার মাধ্যমে একটি ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর প্রচেষ্টা চলছে যাতে আগামীতে গ্রিন ব্যাংকিং আরো এগিয়ে যায়। বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি অনেক বেশি

আপডেট টাইম : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭