ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভারতের কনিষ্ঠ পাইলট, চালাবেন মিগ-২৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৪৬৮ বার

ভারতের গোলযোগপূর্ণ রাজ্যে জম্মু ও কাশ্মিরের মেয়ে আয়েশা আজিজ। এখানকার অন্য আর আট-দশটার মেয়ের মতোই তার ঘুম ভাঙত গুলি-বোমার শব্দে। কিন্তু সেই ছোট্ট মেয়ে প্রতিজ্ঞা করেছিল, উপত্যকার অন্যান্য মেয়েদের চোখে ‘আদর্শ’ হয়ে উঠবেন। এবার সেই স্বপ্ন দ্রুতই পূরণ হতে চলেছে ২১ বছরের আয়েশার। দেশের কনিষ্ঠতম কন্যা হিসাবে মিগ-২৯ বিমান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন এই মুসলিম কন্যা।

গত সপ্তাহেই বাণিজ্যিক বিমান ওড়ানোর জন্য লাইসেন্স পেয়েছেন তিনি। তবে আপাতত তার নজর শব্দের চেয়ে দ্রুতগামী যুদ্ধবিমানের ককপিটে বসা।

নিজের স্বপ্নপূরণের জন্য আপাতত রাশিয়ার সোকুল এয়ারবেসে মিগ-২৯ ওড়ানোর যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আয়েশা বলেন, ‘আমি শব্দের চেয়েও দ্রুত গতিতে মহাকাশের একেবারে ধারে চলে যেতে চাই। আমি আকাশ ছুঁতে চাই। মিগ-২৯ ওড়ানোর জন্য রুশ এজেন্সির সঙ্গে চূড়ান্ত কথাবার্তা চলছে।’

মাত্র ১৬ বছর বয়স থেকেই একের পর এক নজির স্থাপন করে চলেছেন এই কৃতী কন্যা। প্রথাগত পড়াশোনা শেষ হতেই তাই যোগ দেন বম্বে ফ্লাইং ক্লাবে। ১৬ বছর বয়সেই হাতে পান স্টুডেন্ট পাইলট লাইসেন্স। ২০১২ সালে দুই মাসের উচ্চ পর্যায়ের মহাকাশ প্রশিক্ষণ কোর্স করতে নাসাতেও পাড়ি দিয়েছিলেন কাশ্মিরের এই মেয়ে। ২০১২ সালে নাসার স্পেস ট্রেনিং কোর্সের জন্য বেছে নেয়া তিন ভারতীয়র মধ্যে তিনি একজন।

আয়েশা জানান, সুনিতা উইলিয়ামস তার অনুপ্রেরণা। আয়েশার মা জম্মু ও কাশ্মিরের বারামুল্লা জেলার বাসিন্দা, বাবা কর্মসূত্রে থাকেন মুম্বাইতে।

সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভারতের কনিষ্ঠ পাইলট, চালাবেন মিগ-২৯

আপডেট টাইম : ০১:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭