ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

শাবানা-আলমগীরের বিয়ে অনেকবার পড়িয়েছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ৪৮৯ বার

সোলাইমান মিয়া। বয়স কত হবে? বলতে পারলেন না কত হবে। তারপরেও ধারণা করা হচ্ছে ৮০ এর কমবেশি হবে। সোলাইমান মিয়া কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকারের বিয়ে পড়াবেন মনির হোসেন যুবরাজের সাথে। প্রিয়াঙ্কা শুটিং হাউজে এসে দুপুর থেকে বসে আছেন। ক্যামেরা লাইট সব রেডি। কিন্তু বারবার কুশীলবদের সংলাপ রিপিট করতে গিয়ে সমকয় যাচ্ছে। সন্ধ্যার পর পর বিয়ে সম্পন্ন হয়। এটা রফিক শিকদারের হৃদয় জুড়ে ছবির শুটিং সেটের গল্প। এরপরেই ক্যামেরা থেকে মুক্তি পেলে সোলাইমানের।

প্রিয়াঙ্কা শুটিং হাউজেই কথা হয় সোলাইমানের সাথে। জানতে চাইলাম তিনি বাস্তবিক কাজী কি না। সোলাইমান জানালেন না বাস্তবিক কাজী না। তবে কাজীর অভিনয় তাকে করতে হয়েছে। কাজীর অভিনয় করতে গিয়ে কাজী মনে হয়েছে কি না। সোলাইমান জানালেন, ক্যামেরার সামনে যখন তিনি কাজী তখন কাজী-ই। তিনি যে শুধু কাজীর অভিনয়ই করেন তা নয়। সোলাইমান বলেন, আমি কখনো বস্তির সর্দার, কখনো কুলির সর্দার কখনো হোটেল ম্যানেজারের অভিনয় করেছি। তবে কাজীর অভিনয়টাই কেন জানি আমারে কপালে এসে বেশি জোটে।

এই পর্যন্ত কার কার বিয়ে পড়িয়েছেন? সোলাইমান বলেন, কার বিয়ে পড়াইনি সেটাইতো মনে করতে পারছি না। আশির দশকে আমাকে চলচ্চিত্রে কাজ করার সুযোগ দেন নারায়ণ ঘোষ মিতা। সেটাই শুরু এরপরে এফডিসি আমার ঠিকানা হয়ে যায়। সেই সময় থেকে কাজীর রোলটা আমার বেশি করা হয়েছে। তখন থেকে প্রায় সব নায়ক-নায়িকার বিয়েই আমি পড়িয়েছি। তবে আমার শাবানা-আলমগীরের বিয়ে পরানোর কথা বেশি মনে আছে। কারণ তাদের বিয়ে আমি সবচেয়ে বেশি পড়িয়েছি।

ব্যক্তিগত জীবনে সোলাইমান স্ত্রীসহ পুরান ঢাকার একরুমের বাসায় থাকেন। এখন ছবির পার্শ্ব অভিনয় ছাড়া আর কোনো কাজ হাতে নেই। অভিনয় করেই মাস চলে যায়। সংসার এভাবেই চলে কি না, জানতে চাইলে বলেন, চলে যায় কোনোভাবে। কোনো সন্তান নেই। আসলে কি নেই? কথার পরিস্কার অর্থ বোঝা গেল না। হয়তো আক্ষেপ থাকতে পারে বা সন্তানেরা দেখভাল করেন না কিংবা আসলেই সন্তান নেই কিংবা বলতেই চান না পারিবারিক কথা। এসব কথা বলতে গিয়ে চোখ ছল ছল করা অভিনেতা সোলাইমান প্রতিবেদকের সামনে অভিনয় করতে পারলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

শাবানা-আলমগীরের বিয়ে অনেকবার পড়িয়েছি

আপডেট টাইম : ১১:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭