ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, নীতিমালায় চলতে হবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫
  • ৬০৪ বার
সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সংবাদমাধ্যমের নিরপেক্ষতা চাই। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাই না, তবে নীতিমালায় চলতে হবে। আজ  বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মহফিলে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ইফতার মাহফিলের আয়োজন করে। এসময় আগামীতে জাতীয় প্রেস ক্লাবকে আধুনিক, সুন্দর ও উন্নত করা হবে বলে মন্ত্রী প্রতিশ্রুতি দেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএফইউজে এর (একাংশ) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজে এর (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সফিকুর রহমান বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার। এ ছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকরা আওয়ামী লীগের সমালোচনা করে। সমালোচনা করা ভালো। আমার বাবা বলতেন, ‘যে গাছ ফল বেশি দেয়, সে গাছে ঢিল বেশি পড়ে।

শেখ হাসিনা বলেন, আমরা সরকারে থাকার সময়ই বেসরকারি টেলিভিশন প্রথম চালু হয়। আমরা অনেক বেসরকারি টেলিভিশন ও রেডিও চালু করেছি। কারণ আমাদের লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি বলেন, ইলেট্রনিক মিডিয়ার জন্য ওয়েজবোর্ড করা যায় কিনা আমরা দেখব। অনলাইন মিডিয়ার জন্য নীতিমালা প্রণয়ন ও সাংবাদিকদের জন্য ভবিষ্যতে আবারও ওয়েজবোর্ড প্রদান করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, নীতিমালায় চলতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১১:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫