ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ

সন্তানদের জন্য…

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৩৩৩ বার

কদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে হলিউডের শীর্ষ তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তাদের সম্পর্ক ভাঙনের পর থেকেই চলছে নানা জল্পনা কল্পনা। জোলি কিংবা পিট এবার কি করবেন? তারা কি নতুন সম্পর্কে জড়াবেন? নাকি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছেন? সন্তানদের প্রতিইবা তাদের দায়িত্ব কি হবে? এমন প্রশ্নের উত্তর জানতে মিডিয়াগুলোও মুখিয়ে রয়েছে এই দুই তারকার মন্তব্য জানার জন্য। তবে জোলি বেশিরভাগ সময়ই নিজেকে আড়ালে রাখছেন। মিডিয়ার সামনে খুব কম আসছেন। অন্যদিকে বিচ্ছেদের পর থেকে মিডিয়ার সঙ্গে নিয়মিতই কথা বলেছেন ব্র্যাড পিট। তারই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি জানালেন যে, জোলির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চান তিনি। সব সময় তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকুক সেটাই চাওয়া পিটের। এ বিষয় এ তারকা অভিনেতা বলেন, জোলিকে আমি অনুরোধ করবো যেন আমাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকে। এক ছাদের নিচে না থাকলেও সম্পর্ক যেন নষ্ট না হয়। কারণ তাহলে সেটা সন্তানদের ওপর প্রভাব পড়বে। আমাদের উচিত সন্তানদের প্রতি দায়িত্বটা সুন্দরভাবে পালন করার। তাদের জন্য অন্তত জোলির সঙ্গে আমি ভালো সম্পর্ক রাখতে চাই। জোলিও যেন তা করে- আমার সেটাই প্রত্যাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও

সন্তানদের জন্য…

আপডেট টাইম : ১২:২৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭