ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৪৯৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। খবর বাসস’র।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ১৫ মিনিটের আলাপে তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের সিলেটে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান।

এসময় সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘ধর্মের নামে কিছু বিভ্রান্ত লোক ইসলামের সুনাম ক্ষুন্ন করছে। ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করছে।’

তিনি বলেন, গত বছর তুরস্কের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থান অপচেষ্টার নিন্দা করেছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় শান্তি ও গণতন্ত্রকে সমুন্নত রাখি। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তুরস্কের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।’

ফোনালাপের শুরুতেই তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাকে অভিনন্দন জানান।

তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও একই কথা উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

আপডেট টাইম : ১২:০০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭