ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বৈশাখী গানে কোনাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • ৪৭৪ বার

সঙ্গীত শিল্পী সোমনুর মনির কোনাল এখন সারাদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও পহেলা বৈশাখের একটি সরকারি অনুষ্ঠানের জন্য স্বাগত সঙ্গীত গেয়েছেন। এখানে আরও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, এলিটা ও পারভেজ। এছাড়াও ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ দিবসের জন্য তিনি একটি থিম সং গেয়েছেন। গানটি লিখেছেন বাইজিদ খুরশীদ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন মাকসুদ জামিল মিন্টু।

কোনাল বলেন, ‘সুরকার শওকত আলী ইমনের সংগীতায়োজনে কীংবদন্তী সংগীত শিল্পী রুনা লায়লার তোমাকে চাই আমি আরো কাছে গানটির রিমেকে কণ্ঠ দিয়েছি। এই গানটি ধ্যাতত্যারিকি ছবির জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও একটি বৈশাখী গানে কণ্ঠ দিয়েছি।’

কোনালের বাবা-মা থাকেন মরুর দেশ কুয়েতে। সেখানেই কেটেছে তার শৈশব-কৈশোরের পুরোটা সময়। মানিকগঞ্জের মেয়ে কোনাল ২০০৮ সালে মায়ের অনুপ্রেরণায় সঙ্গীতকে পেশা হিসাবে নিতে পরিবার ছেড়ে একা দেশে চলে আসেন। মা ফায়মা মুনীর একজন নিভৃতচারী সঙ্গীত শিল্পী। মায়ের কাছেই তার সঙ্গীতের হাতেখড়ি। চ্যানেল আই সেরা কন্ঠের ২০০৯ সালের খেতাব জিতে নেন কোনাল।

গতবছর বিয়ে করেন কোনাল। নিয়মিত অ্যালবামের গান ছাড়াও তিনি চলচ্চিত্রে অনেক প্লেব্যাক করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

বৈশাখী গানে কোনাল

আপডেট টাইম : ১১:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭