ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

দুই যুগ পেরিয়ে মৌসুমীর রূপালী জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৩৪৪ বার

বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। চলচ্চিত্রের পথ ধরে পাড়ি দিলেন ২৪ বছর। ১৯৯৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে প্রয়াত নায়ক সালমান শাহর নায়িকা হয়ে রূপালি ভুবনে যাত্রা শুরু করেন। সেই বছরের ২৫ মার্চ মুক্তি পেয়েছিলো ছবিটি। আজ মৌসুমীর চলচ্চিত্র জীবনের দুই যুগ পূর্ণ হলো।

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমীর জনপ্রিয়তা কোন সময় কমেনি। অন্যান্য অভিনেত্রীদের মতো বয়সের ভারে নুয়ে পড়া কিংবা রূপের মাধুর্য্য হারিয়ে সেকেলেও হয়ে যাননি মৌসুমী। দুই যুগ পেরিয়েও তিনি চিরসবুজ চিত্রনায়িকা। এজন্যই ঢাকাই ছবির বিংশ শতাব্দীর নায়িকাদের আদর্শ মৌসুমী।

তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী প্রায় আশিটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে অধিকাংশই দর্শকনন্দিত ও ব্যবসাসফল চলচ্চিত্র। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, আদর্শ ঘরণী হিসেবেও মৌসুমীর আলাদা সম্মান রয়েছে। চলচ্চিত্রের কাজের সামাল দিয়ে ভালোবাসার সংসারকেও আগলে রেখেছেন সযত্নে। স্বামী ওমর সানি এবং দুই সন্তান ফারদিন ও ফাইজাকে নিয়েই মৌসুমীর সংসার।

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা এই অভিনেত্রীর স্বামী অভিনেতা ওমর সানিও তাকে নিয়ে গর্ব করেন। তাই তো স্ত্রীর চলচ্চিত্র ক্যারিয়ারের ২৪ বছর পূর্তিতে নিজের ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

ওমর সানী লেখেন, আমি ধন্যবাদ দিতে চাই আমার শশুর-শাশুড়ি, পরিচালক সোহানুর রহমান সোহান, সুকুমার দাদা (এমপি), চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার এবং সিরাজ ভাইকে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। প্রিয়দর্শিনী মহারানী মৌসুমীকে চলচ্চিত্রে আনার জন্য। চলচ্চিত্রে ২৪ বছর হলো তোমার মৌসুমী। আমি আরও কৃতজ্ঞ দর্শকদের কাছে। দোয়া করি হাজার বছর বেঁচে থাকো বাঙালির মানসপটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

দুই যুগ পেরিয়ে মৌসুমীর রূপালী জীবন

আপডেট টাইম : ১০:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭