ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

১৫ এপ্রিল নতুন জোটের ঘোষণা দেবেন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ২৮৯ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আগামী ১৫ এপ্রিল আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। এ ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। কেউ চাইলে এই জোটে শরিক হতে পারে বলে জানিয়েছেন জাপা মহাসচিব।

শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাওলাদার জানান এসব কথা।

জাপা মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে নির্বাচনের লক্ষে জাতীয় পার্টি প্রার্থী বাছাইয়ের কাজ করে যাচ্ছে। জোট গঠনের জন্য বিভিন্ন দলগুলোর সাথে আলোচনা চলছে। আশা করছি আগামী মাসের ১০ তারিখের মধ্যে আলোচনা শেষ হবে এবং ১৫ তারিখের মধ্যে জোটভুক্ত দলগুলোর নাম ঘোষণা করা হবে।’

রুহুল আমিন হাওলাদার জানান, চেয়ারম্যান এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের ৩২ জন প্রেসিডিয়াম সদস্যের উপস্থিতিতে নতুন জোটের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

জাপা মহাসচিব বলেন, ‘এরই মধ্যে ৩৫টি দলের সাথে আলোচনা হয়েছে। এখনো কোনো বিষয়ে চূড়ান্ত হয়নি। অনেকে ফ্রন্ট করে এসেছে। ১০টি দল নিয়ে একটি জোটও আছে আলোচনায়। এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে।’

আগামী নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রায় ৮০০ জনের মতো প্রার্থীর তালিকা আমাদের কাছে এসেছে। আমরা যাচাই-বাছাই করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

১৫ এপ্রিল নতুন জোটের ঘোষণা দেবেন এরশাদ

আপডেট টাইম : ১০:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭